আমি আসবো ফিরে
- জিহাদ আমিন

আমি আসবো ফিরে
-জিহাদ আমিন

চলা হবেনা হয়তো আর কোনদিনও ফিরে
সেই চির চেনা পথ ধরে,
স্মৃতির পাতা গুলো মেলে দেখলে
অতীতের মাঝে যেন নিজেই যাই হারিয়ে।

কেমন আছো তুমি?
জানিনা তোমায় কেন এতোটা ভালোবাসি
তোমার সাথে কাটানো বাস্তব স্বপ্ন গুলোর মাঝেই আমি বাঁচি,
হৃদয়ের গহীনে আছো তুমি
দু'ঠোটের কোনে ওই মৃদু বাঁকা হাসি প্রাণবন্ত করে আমাকে
তুমিই বলো কি করে থাকি তোমায় ভুলে।

মান অভিমান সেতো থাকবেই
অবশেষে তোমার ছবিটাই'তো হৃদয়ে আঁকবো,
আমার দূরে থাকার অভাব তোমাকে কাঁদায়
আমি জানি আমায় ছেড়ে একা থাকাটা তোমার বড় দায়
মন যে তোমায় সারাক্ষণ শুধু আমায় নিয়েই ভাবায়।

মনে কি পড়ে তোমার সেই দিনটির কথা
দু'জন এক সাথে বেশ কিছুটা পথ হেঁটেছি
এক মুহুর্তের জন্যও আমার থেকে তোমার দৃষ্টি সরাতে পারোনি,
রাস্তার দু'পাশে সারি সারি গাছ
হালকা বাতাসে বেঁজেছিল শুকনো পাতার শব্দ
নেই অন্য কোন সাড়া শব্দ দু'জনেই ছিলাম নিস্তব্ধ,
এই ভাবে যদি কেটে যেত জীবন
যদি আসতোও তখন মরণ
হাসি মুখে তা আমি করে নিতাম বরণ।

বলতে পারো আমায় তোমার চাওয়া পাওয়া কেন এত কম
আমার যে জানতে ইচ্ছে করছে ভীষন,
কেউ চায় আরাম আয়েশ বিলাসিতার জীবন
তুমি যে শুধু আমায় করে নিতে চাও আপন,
আমার মাঝেই খোঁজো জীবনের সব সুখ
এটা জেনেও দু'বেলা মিলবেনা দু'মুঠো ভাত।

যদি না হতো কোনদিনও তোমার সাথে পরিচয়
অজানা থেকে যেতো ভালোবাসা হতে পারে এতটা বিনয়,
জীবনের মানে যে শুধু অভিনয় নয়
একটি পবিত্র ভালোবাসা তাহার সবচেয়ে বড় পরিচয়,
আমি আসবো ফিরে বারে বার তোমার কাছে
প্রকৃতির কোন নিয়ম নীতি পারবেনা আমাদের সেইদিন রুখতে
আমি যে চাই সারাটা জীবন ওগো তোমার ভালোবাসা নিয়ে বাঁচতে।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026