আহত পাখি
- জিহাদ আমিন

আহত পাখি
-জিহাদ আমিন

সেও ছিল পথ চেয়ে আশার প্রদীপ জ্বেলে
কত পাখি যায় উড়ে ওই দূর আকাশে ডানা মেলে,
সুখী যে এই জগতে তার দু'চোখও নিরবে জলে ভিজে
সব পাখি গুলো দিনের শেষে আসেনা নীড়ে ফিরে।
ভুল বুঝে তারে সেও যদি ফুল খোঁজে
করুণ বিরহের সুর তারও হৃদয়ে বাঁজে,
কথা দিয়ে মন করেছিল পণ শেষ আশাতে
বাঁচতে এক সাথে অমলিন মুখ প্রেম নেশাতে।
কখন কার কি হবে কে জানে
তবুও কত অজানা প্রশ্ন জাগে মনে,
আমি তো আহত পাখির মত ডানা আছে তবুও
উড়তে নাহি পারি পড়ে থাকি পৃথিবীর এক কোনে।
এ মনের মাঝে জমে আছে হরেক রকম আশা
চাই না রাজার রাজ্যে রাজ-প্রাসাদ
এমনও নয়'যে অর্থবিত্তের লোভে নিজেকে করে দিই বরবাদ
চাই শুধু বেঁচে থাকার জন্য ছোট্ট একটা সুখের বাসা,
সেই স্বপ্নরা এখন আর দেয় না কাছে এসে ধরা
আগের মত করে দেখা যায় না
কাঁধেতে ঝুলানো ব্যাগ ডাকহরকরা,
সবকিছু বন্দি এক দল মানব নামের দানবের হাতে
যখন যাহারে চায় মন তারে নিয়ে ওরা এক নতুন খেলায় মাতে।
কে বলে আমি নি:স্ব;আমিও যে বিত্তবান
আমার পাওনা জোর জবরদস্তি দখল করে
বাড়ায় ওরা নিজেরা নিজেদের সম্মান,
দেখেছি মোরা এই জীবনে কত শত
অবশেষে হয়েছে ওদের সকলেরি মাথা নত
হয়েছে তারা পুরো জাতির কাছে অপমান।
তুমি কি আজ রক্ষকের আসনে বসে নিজেই হয়েছো ভক্ষক
বলো আর কতটা নিচে নামলে হইবে তোমার হুশ,
জনমঞ্চে বড় বড় ভাসন তোমার
সবার সামনের বিশেষ আসন তোমার
পিছনে জুতা মেরে সামনে করে ইজ্জত
জোর জুলুম করে কত নিরিহ অসহায় মানুষের খেয়েছো তুমি হক।
কত প্রশ্ন মনের ডাকবাক্সে হয়েছে জমা
উত্তর গুলোও নেই আমার কোন জানা,
ভালো মানুষ যদি হতে চায় হতে পারো এতে কারো নেই কোন মানা
প্রত্যেকের জীবনের প্রতিচ্ছবি তার কাছে এক একটি আয়না।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026