কালেমার পতাকা
- জিহাদ আমিন
কালেমার পতাকা
-জিহাদ আমিন
যে বীজ বুনেছি মনে আল্লাহর প্রেমে
সেই বীজের ছায়া খুঁজে পাই আমি নবীরও প্রেমে,
একদিন এই পৃথিবীর জমিনে ইসলাম হবে পরিপৃক্ত
কালেমার পতাকা আগলে ধরে নিজের ঈমান করিবো সবাই শক্ত।
উহুদের ময়দানে কত যে সাহাবী ঝরিয়েছিল শরীরের রক্ত
কারবালার মাটি হোসাইনের শোকে আজও অনুতপ্ত,
মোরা কি পেরেছি এখনো সত্যের পতাকা উঁচু করে তুললে
কি করে পারি বলো গৌরবময় ইসলামের অতীত ভুলতে।
যে নবীর মধুর প্রেমেতে আরবের কাফেরেরাও হইতো মুগ্ধ
হয়েছিল পাগল পারা নিজেকে করিতে পরিশুদ্ধ,
আকাশে বাতাসে বহেছিল কি এক মহিমা
পাখিরাও উড়ে যেতে যেতে গেয়েছিল নবীর প্রেমের গুনগান
মক্কায় মরুর বুকে একটি প্রদীপ সেদিন করেছিল আগমন।
বিদায় হজ্জের সেই ঐতিহাসিক ভাষণ
কার আছে এত বড় ক্ষমতা দ্বিখন্ডিত করতে আল্লাহর আসন,
প্রিয়নবী ছড়িয়ে দিয়েছিল সত্যের বাণী
দুর হতে এই পৃথিবী থেকে সকল অন্ধকারের গ্লানি।
আলীর তরবারীর আঘাতে কত কাফেরদের রক্তে ভিজেছিল জমিন
সারা বিশ্বে ঝরছে আজ কাফেরদের অত্যাচারে
বিনা দোষে আমার মুসলিম ভাইয়ের রক্ত
তবু একটুও কাঁদেনা আমার মন,বলো আমি কেমন মুমিন।
উমরের কঠিন শাসন এক আল্লাহর ভয়ে
খলিফা হয়েও নিজ মাথায় তুলে করেছিলো বোঝা পার,
প্রজার খবর নিতে ছদ্মবেশে বেশে ঘুরছিল রাতে পথে পথে
সবার ক্ষুধা না মিটিয়ে করিতেননা নিজে আহার,
পেরেছি কি মোরা অর্ধ পৃথিবীর শাসক খলিফা উমরের মতো হতে
নাকি ভোগ বিলাস আরাম আয়েশে আমার রাত কাটে
অসহায় গরীব দুঃখীরা না খেয়ে পড়ে থাকে ওরা পথে ঘাটে।
কি করে দিব বলো আমি আল্লাহর কাছে গিয়ে জবাব
সেইদিন তো নিবেন তিনি আমার প্রতিটি কর্মের হিসাব,
না জানি সব ভুলের মাশুল দিতে গিয়ে
সইতে হয় আমায় জাহান্নামের কঠিন আজাব,
ও গো আল্লাহ দেখাও আমায় তুমি সঠিক পথ,
সদা সত্য কথা বলে ঈমানের পথে চলতে আমি করছি শপথ।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।