হিসাবের খাতা
- জিহাদ আমিন

হিসাবের খাতা
-জিহাদ আমিন

হিসাবের খাতা মেলে দেখি সব অংক গুলোই ভুল
যোগফল মেলাতে বার বার খুঁজেও
উত্তর দিতে ব্যর্থ হয়েছে গুগল,
ক্ষুদ্র ক্ষুদ্র তোমার না বলা সব কথা
হৃদয়ও মাঝে পাহাড় সমান জমাট বেঁধেছে ব্যথা
অবশেষে সব চেষ্টা ব্যর্থ তবুও পাইনি কোন সুফল।

সুজলা সুফলা শস্য-শ্যামলে ভরা ছিল গ্রাম
সাটামাটা জীবন সবাই ছিল সবার আপনজন,
দিনে দিনে সব সুখ গুলো কোথায় যেন হারিয়ে গেলো
কেউ কেউ দিক হারিয়ে জীবন হল তাহার এলোমেলো
প্রিয়জনের সার্থের কাছে হেরে আজ হয়েছো তুমি শুধুই প্রয়োজন।

জানিনা এই জগতের জন্য কেন এত আয়োজন
একটু সুখের লোভে যেতে হবে আপন ঘর ছাড়ি,
সবকিছু তো ঠিকই পড়ে থাকবে সাজানো গোছানো
কত রকমের কথা জানে ওরা মন ভুলানো
সময় বুঝে যে যার মত করে সুযোগ খুঁজে
তাহারাই হয়'তো দিবে কোন একদিন তোমায় পর করি।

থাক না হয় জমা মনের সকল ক্ষোভ
কেন জানি হৃদয়ও মাঝে বাসা বেঁধেছে কত অজানা রোগ,
যেতে তো হবে একদিন সবাইকে মৃত ব্যক্তির জন্য কেন এত শোক
কিছুটা সময় যে এখনো হাতে আছে চাই সবাই সুখি হোক।

বাতাসের সাথে ছড়িয়ে গেছে চারিদিকে পাপের গন্ধ
প্রতিবাদ করবে তুমি সেই দরজাটাও যে বন্ধ,
সহে যেতে হবে তোমায় নিরবে সবকিছু
যারা আছে দেখবে বলে ওদের চোখ দু'টোই যে অন্ধ।

কি করে মিলবে জীবনের সকল হিসাব
নিজ ঘরে যদি থাকে নিজেদের পোষা ডাকাত,
অন্যের দুঃখ কষ্ট দেখেও আজ গলেনা তোমার পাষাণ মন
শুধু একটু অপেক্ষা কর তোমায়ও সইতে হবে একদিন এমন আঘাত।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026