ক্ষণিকের মোলাকাত
- জিহাদ আমিন

ক্ষণিকের মোলাকাত
-জিহাদ আমিন

জীবনের সন্ধানে নিজের জন্যেই হয়তো কিছুটা কথা বলা
এককী নিরবে কখনো যায় কি পথ চলা,
ও পথিক চলার পথে মিলবে তোমার কত যে নানান রকমের মানুষজন
ভেবে নিবে তুমি ওদের কাছে কিছুই নয় একেবারেই তুচ্ছ
ভেঙ্গে পড়ো না মুখে রাখিও হাসি এক গুচ্ছ
বিলিয়ে দিও নিজেকে উজার করে
কখনো যদি তোমায় হয় কারো প্রয়োজন।

সবার কি পূর্ণিমার চাঁদ দেখার সৌভাগ্য হয়
কারো কারো জীবন'তো চার দেয়ালের মাঝেই কেটে যায়,
অন্য এক জগতের মাঝে নিজেকে হারায়
কিভাবে কেটে যায় সময় গুলো
হয়'তো সে সেটাও কখনো ভেবে নাহি পায়।

আঁধার আলোর কাছে এসে প্রশ্ন করে
ওহে ভাই তুমি কেন যে এলে আমার ঘরে?
আমি তো একাই ছিলাম ভালো নিজের মত করে
তুমি কি কখনো দেখতে পাওনি
কতনা সাধের জীবন এভাবে অকালে যায় ঝরে
নিজের সকল সখ আল্লাদ সবকিছু দেয় সে পর করে।

বাঁচার স্বপ্ন কখনো জীবন থেকে হারাতে নেই
আলো আঁধারের মাঝেই কাটে প্রতিটি জীবন
জমানো ব্যথা নতুন করে কখনো জাগাতে নেই,
মনের মাঝে পাওয়া কষ্ট গুলো আজ থাক না হয় জমা
কিছু কিছু স্মৃতি ধরণীর বুকে হয়ে থাকে উপমা।

এক এক করে একদিন সবাইকে যেতে হবে এই পৃথিবী ছেড়ে
কিছু কি করেছো সঞ্চয় নিয়ে সঙ্গে যাবে অন্ধকার কবরে,
চলার পথে হয়েছিল ক্ষণিকের মোলাকাত
হয়তো কিছুটা ভালো নয়তো'বা মন্দ
না জানি নিজের ভুলে করেছিলাম কিছুটা ধন্দ
ভুল ত্রুটি ক্ষমা করে না হয় সকলি দিও আমায় মাপ করে।

আমি তো পথিক পথ চলাই যার অভ্যাস
এক সৃষ্টিকর্তার সৃষ্টি সকলি মোরা
এখানে কেউ কারো নয়'তো দাস,
যদি তুমি পারো আমায় ছেড়ে চলতে চলো
আমি কোনদিনও যাবোনা আগ বাড়িয়ে তোমাদের কিছু বলতে
যিনি পাঠিয়েছেন আমায় এই পৃথিবীতে
আমার সকল কিছুই তো তারই হাতে,তাহলে তুমি কে?
যেই কয়দিন বেঁচে থাকি বা হায়াত আছে দুনিয়াতে
পারবোনা আমি এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নোয়াতে।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026