জুলুমের রাজত্ব
- জিহাদ আমিন
জুলুমের রাজত্ব
-জিহাদ আমিন
জালিম শাসকের নগরীতে জুলুম তোমাকে সইতেই হবে
ধুকে ধুকে একদিন তোমাকে এই শহরেই মরতে হবে,
যদি বাঁচতে চাও মাথা উঁচু করে দাঁড়াও
সব অন্যায় অত্যাচার তুমি রুখে দাও।
আহারের জন্য খাদ্য নেই
নিজেদের পরিধানের বস্ত্র নেই,
ন্যায্য অধিকারে আদায়ের জন্য প্রতিবাদের উপরে
এই পৃথিবীতে এমন কোন অস্ত্র নেই,
স্বাধীন দেশে জন্ম তোমার কার এত বড় সাহস
পায়ে তোমায় পরাধীনতার বেড়ি পড়াবার।
সভ্যতার মুখোশে ঢাকা অসভ্য সব চেহারা
লজ্জা শরম ভুলে পরিনত হয়েছে ওরা বেহায়া,
চুরি ডাকাতি লুটতরাজ ওদের প্রতিদিনের কর্ম
ভুলে গিয়াছে তারা কি তার পরিচয় কোনটা তাদের ধর্ম।
আর কতকাল চলবে এভাবে
আসমান থেকে যদি নেমেও আসে ফেরেশতা
মনে হয় না পারবে ওদের তারাও বুঝাতে,
দুনিয়াকে যারা মনে করে সবকিছু
পরকালের পরম সুখকে ভুলে
লোভের রাজ্যে ওরা বসত করে
সারাটি জীবন ঘুরে শুধু ধন সম্পদের পিছু পিছু,
এই'তো সৃষ্টিকর্তার কঠিন খেলা
কখন কাকে কি করেন তিনি যায় না তা কখনো বলা
সবকিছু বুঝেও না বুঝার ভান ধরে করে ওরা অবহেলা।
হয়'তো সেইদিন আর বেশি দূর নয়
এখনো আছে সময় কর এক আল্লাহকে ভয়,
কোন এক সময় সব জুলুমের রাজত্ব ধংস হবে
এই দুনিয়ার জমিনে একদিন সত্যের হবে হবেই জয়।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।