জীবন সংগ্রাম
- জিহাদ আমিন
জীবন সংগ্রাম
-জিহাদ আমিন
জীবন সংগ্রামে পাড়ি দিতে হবে আমায় বিশাল সমুদ্র
ভয় জাগে মনে আমি তো অতীব ক্ষুদ্র,
বলো কি করে তুলিব পাল
হাওয়া যে নাই আজ আমার পানে
পারবো কি আমি এই দুঃসময়ে ধরিতে জীবনের হাল।
শুরু হয়েছে ওই দূর আকাশে মেঘের গর্জন
মনে হয় বৃষ্টি নামবে বুঝি এখন,
চারিদিকে নেমে আসছে ঘন কালে ঘোর অন্ধকার
আরেকটু জোরে হাওয়া বহিলেই
তরী আমার ভেঙ্গে হয়ে যাবে চুরমার।
সহায় হও ওগো মহান প্রভু আমার
তুমি ছাড়া কে আছে বলো এত কঠিন বিপদের সময়
এই অধমের প্রাণ ভিক্ষা দেবার,
আমায় যে পাড়ি দিতে হবে আরো অনেক খানি পথ
কথা তো দিয়েছিলাম সবার মুখে হাসি ফুটাবো বলে
তোমার নামে করেছিলাম শপথ।
আজ এই কঠিন বিপদের মূহুর্তে
সহজ করে দাও পথ জীবন পাড়ি দেবার তরে,
দূর করে দাও হে প্রভু এই অধমের জীবনের সকল আঁধার
একটু আলোর প্রদীপ দাও জ্বালিয়ে সামনের দিকে পথ চলিবার।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।