হৃদয়ের বাগান
- জিহাদ আমিন
হৃদয়ের বাগান
-জিহাদ আমিন
একটি বাগানের কথা আজ আমি বলব
মন খারাপের দেশে একা একা সেথায় হেঁটে চলবো,
যেই বাগানে নাই যে কোন মালি
গাছ পালা ছিলনা একটিও পুরো বাগান ছিল খালি,
চলছে বিরামহীন ভাবে অনবরত জীবন গাড়ি
কোন রকমে দিয়ে জোড়াতালি।
মাঝে মাঝে আমি ঘুরতে বাগানতে যাই
এদিক ওদিক দু'চোখে তাকিয়ে কাউকে দেখতে নাহি পাই,
একাকী নিরবে আনমনে হৃদয় গুন গুন করে সুর তোলে
আছে যত দুঃখ কষ্ট জীবনে সবকিছু যেনো যাই ভুলে।
কখনো কখনো ভীষণ ইচ্ছে জাগে মনে
বাগানে চাষ করি হরেক রকমের ফুল,
যে দেখিবে একটি বার তাকিয়ে
বিমোহিত হয়ে তাহার হৃদয় করিবে ব্যাকুল,
ভয় লাগে মনে এই ভেবে হৃদয় ওঠে তখন কেঁপে
যদি ছিঁড়ে ফেলে কেউ বাগানের প্রথম ফুল করিয়া সে ভুল,
এত কঠিন যন্ত্রণা সইবে কি করে হৃদয়
সারাটি জীবন গুনতে আমায় হবে সেই ভুলের মাশুল।
ভাবছি কোন একদিন জাতীয় দৈনিক খবরের কাগজে
ছোট্ট করে দিব একটি বিজ্ঞপ্তি,
কেউ কি আমার বাগানের হবে গো মালি?
ফুলে ফুলে সাঁজিয়ে তুলবে বাগান
মৌমাছিরা সেই ফুলের উপর বসে ছড়াবে তাহার ঘ্রাণ
যাহা দেখে জুড়িয়ে যাবে সকলের মন প্রাণ
ভালোবাসবে বাগানটাকে আমার মত করে সত্যি সত্যি।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।