একটি আরজি
- জিহাদ আমিন
একটি আরজি
-জিহাদ আমিন
হারিয়ে গেছে এই জীবন থেকে আমার প্রিয়জন
আগলে রাখতো বাহুডোরে মোরে করিয়া যতন,
ছিলাম আমি তখন এক অবুঝ শিশু
বুঝিতামনা যখন এই দুনিয়ার কোনকিছু,
মাটিতে রাখিতোনা আমায় কোন ক্ষতি হবে বলে
সারাক্ষণ রাখিত যতনে তাহার কোলে কোলে।
জানি কোনদিনও হবেনা আর তার সাথে আমার দেখা
বুঝি এখন তারে বিনে এই জীবনে আমি বড়ই একা,
সবকিছুই শূন্য মনে হয় বাড়িটিও যেন পড়ে আছে ফাঁকা
ভুলিবো কি করে আমি এ হৃদয়ে আছে তার একটি ছবি আঁকা।
কি করে বুঝাই নিজেকে সে ছিল আমার কতটা আপনজন
নয় কোন রক্তের এইতো আত্মার সাথে আত্মার বন্ধন,
ভেসে ওঠে চোখের সামনে যখন তার ছবি
নিজের অগোচরে হৃদয়ের মাঝে শুরু হয় ক্রন্দন।
মনে পড়ে ক্ষণে ক্ষণে পুরোনো দিনের আদর সোহাগ
যখনি দূর থেকে দেখিতো মুখখানা মোর মলিন
আদরে আদরে ভুলিয়ে দিত মাথার উপর দু'টি হাত,
এখনোতো মাঝে মাঝে হয় আমার মন খারাপ
একটু হাসি মাখা মুখে কাছে এসে কেউ
পাশে বসে আগের মত করে দেয় না আমার সাথ।
সব সময় দেখিতাম নিজে খাওয়ার আগে
আমার মুখে প্রথমে খাবার দিত তুলে
সেই আমি আজ কি করে তারে থাকি বলো ভুলে,
সইতে পারিতোনা আমার একটু খানি কান্না দেখিলে
সবার আগে এসে আমায় নিত কোলে তুলে,
একটি আরজি আমার তোমার কাছে হে প্রভু
রোজ হাশরের ময়দানে একটু জায়গা করে দিও তুমি তারে
ওগো মাবুদ তোমার আরশের ছায়াতলে।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।