ময়না পাখি
- জিহাদ আমিন
ময়না পাখি
-জিহাদ আমিন
ময়না পাখি ময়না পাখি
বলতে পারো রোজ সকালে কেন করো
তুমি এমন ডাকাডাকি,
আমি মানুষ হয়েও ঘুমিয়ে থাকি
আগে পিছের কাজ আমার অনেকটাই বাকি
তার মানে কি জীবন আমার ষোল আনাই ফাঁকি।
সবার কথা শোন তুমি
আপন সুখের পৃথিবী ত্যাগ করে
প্রয়োজনে অন্যের কথা মানো তুমি,
শিক্ষক আমায় যাহা কিছু শিখায়
আমি কখনো মনোযোগ দিই না ভালো ভাবে তাতে
সৎ সঙ্গ ত্যাগ করে সময় দিই মন্দ লোকের সাথে।
ময়না পাখি ময়না পাখি
এইতো কয়দিন হল আমার ঘরে আসলে তুমি
অল্প একটু ভালোবাসায়
আজ তোমার কাছে আমি এত দামি,
এই দেশ আমার মাতৃভূমি
জন্ম আমার এই মাটিতেই
তাইতো আমি প্রিয় মায়ের চরণ চুমি
শুধু একটু সার্থের লোভে করি নিজের দেশের বদনামি।
ময়না পাখি পারবে কি তুমি
রোজ সকালে তোমার সাথে উঠাতে আমায়
কাজ যে আমার পড়ে আছে অনেক বাকি,
মহান প্রভুর নামে করবো শুরু দিন
এমন কিছু ভালো ভালো কাজ রেখে যাবো এই দুনিয়ায়
যেনো আমার মৃত্যুর পরেও হয়ে থাকে তারা সাক্ষী।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।