প্রিয় রাজনীতি
- জিহাদ আমিন
প্রিয় রাজনীতি
-জিহাদ আমিন
প্রিয় রাজনীতি বলতে পারো তোমার চরিত্র কেন এমন
কত শত অন্যায়কে প্রশ্রয় দিয়ে তুমি
নিরিহ নিরপরাধ জনতাকে করো দমন,
বড় বড় মঞ্চে নিদিষ্ট তোমার প্রধান অতিথির আসন
সত্য মিথ্যার ভেদাভেদ ভুলে কথার ফুলঝুড়ি জড়ানো মিষ্টি ভাসণ।
প্রিয় রাজনীতি বরাবরের মত সব সময়ই তুমি চির তরুন
বেহিসাবি লেনদেন ঘুষ দুনীর্তি সেটাই কি তার বড় কারন,
তুমি কি অন্ধ প্রতিনিয়ত কত অন্যায় ব্যভিচার ঘটে চারপাশে
একবারের জন্যও কি করতে পারোনা তাদের তুমি বারণ।
প্রিয় রাজনীতি তোমার তো শুরুর নিদিষ্ট একটা বয়স আছে
আমি জানতে চাই তোমার শেষ হওয়ার কি কোনই বসয় নাই
যদি থেকেও থাকে কেউ কি গিয়েছে কখনো
বয়স ফুরিয়ে গেছে বলে একবার তোমার কাছে,
আমাদের দেশেও একটা নিয়ম নীতি আছে
এক সময় একটা বয়স পেরিয়ে গেলে
থাকতে পারেনা আর সে কোন সরকারি চাকরিতে,
তাই'তো আমার মনে প্রশ্ন জাগে
হয়'তো বয়সের ভারে বিদায় জানায় তাকে কাজ থেকে,
প্রিয় রাজনীতি এখানেও তুমি বড়ই মহান
সবাই তোমার সাথে থাকতে পারে সে যেই কয়দিন বাঁচে।
প্রিয় রাজনীতি আমি শুনেছি
এই সমাজ গড়তে তোমার অনেক অবদান
দেশের সকল জনগনের সুবিধার্থে বানায়ো তুমি সংবিধান,
তুমি কি পারোনা বানাতে এমন একটা আইন
যেথায পাবে অপরাধীরা সঠিক সাজা
থাকবেনা কোন ভেদাভেদ কে গরীব কে'বা রাজা,
রুখে যাবে লাল সবুজের বুকে হাজারো অবলা নারীর আর্তনাদ
হবে তোমার হাত ধরেই সব অন্যায় অত্যাচারের সমাধান।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।