প্রিয় মুখ
- জিহাদ আমিন
প্রিয় মুখ
-জিহাদ আমিন
প্রিয় মুখ আমি তোমাদের মাঝে খুঁজে পাই
আমার এই জীবনের সকল সুখ,
এই ধরণীর বুক কতইনা বিশাল
দিন গুলো কেটে যায় সকাল পেরিয়ে হয় বিকেল,
ক্লান্তি কালে হৃদয়ের ক্যানভাসে ভেসে ওঠে সেই প্রিয় মুখ
নিমিষেই ভুলে যাই আমি জীবনের সকল দুঃখ।
মুয়াজ্জিনের মধুর কন্ঠে ফজরের আযান
অন্ধকারকে দূরে ঠেলে দিয়ে আলো ফোটাতে
এক দল মুমিনেরা প্রতিনিয়ত করে যায় আহ্বান,
আসো সবাই সত্যের পথে দ্বিধাদ্বন্দ্ব ভুলে চলি একসাথে
হয়েছে ভোর ওঠেছে ফিরে এক নতুন সূর্য,
দুনিয়ার এই জীবন তো ক্ষণিকের
পরকালের চিরস্থায়ী জীবন হল সব চেয়ে বেশি মূল্যবান।
সৃষ্টিকর্তার কি এক অপুরুপ সৌন্দর্য গোলাপ
তবুও ছুঁয়ে দেখতে লাগে ভয় বিঁধে যদি কাঁটা,
যেই জীবন ভোগ করিতে চায় অনন্তকালের সুখের আসন
ক্ষণিকের সুখ ত্যাগ করে সইতে হয় তারে কিছুটা ব্যথা।
কত দূর দূরান্তে ছুটে চলে পথিকের জীবন
অচেনা অজানা পথ গুলোও হয়ে পড়ে অতি আপন,
কেউ কি জানে কোনদিন শেষ হবে এই দুর্গম পথ পাড়ি
তবুও মনের রাজ্যে করি মোরা সুখের বীজ বপন।
প্রকৃতি বয়ে চলে প্রতনিয়ত তাহার আপন গতিতে
কেউ একজন এসে শুধু কিছুটা সময় পার করে যায় তাহার সাথে,
প্রিয় মুখ কতনা মধুর সম্পর্ক ছিল দু'জনাতে
হৃদয়ের মাঝে থাকো তুমি স্মৃতিগুলো কি যায় ভুলা মৃত্যুতে।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।