অবুঝ আমি
- জিহাদ আমিন
অবুঝ আমি
-জিহাদ আমিন
জীবনের কিছু মূহুর্ত আমি হাতছানি দিব
ফিরে আবার সেই সময় গুলো আপন করে নিব,
পাবোনা জানি কোনদিনও অতীতের সে দিনগুলি
তবু হারানো স্মৃতি গুলোর মাঝেই আমি সামনের পথ চলি।
শাপলা শিমুল ফুটেছিল কত
খালে বিলে গাঁয়ের পথের ও ধারে,
হারিয়ে যায় মন স্মৃতি গুলো মনে পড়ে কিছুক্ষণ
ভাসিয়ে দিয়ে হৃদয় নিজেকে ভাবি স্বপ্নলোকে।
ছোট বেলার আমার সেই স্কুল জীবন
আহারে কত সাধের ভাবনা গুলো ছিল নিজের মনের মতন,
হয় না কত যে দিন ধরে ওদের সাথে দেখা
তবুও হৃদেয়ের এক কোনে আছে কিছু ছবি আঁকা
যুগ যুগ যদি যায় পেরিয়ে তার পরেও ওরা থাকবে আপন।
আজ কেউ বড় বড় অফিসার
কেউ'বা আবার দেশ বিদেশ ঘুরে ঘুরে সময় করে পার,
আমি আছি আজো ঠিক সেই আগের মত করে
আশায় থাকি যদি কোনদিন ফিরে দেখা হয় আবার।
মায়ের মধুর আদর,বাবার সংগ্রামী জীবন
একটু হাসি ফোটাতে প্রিয় সন্তানের মুখে
দিয়ে সব সুখ বিসর্জন ক্ষয় করেছে নিজের যৌবন,
মনে মনে ভাবি এখন আমি অনেক বড় হয়েছি
চারোদিকে আমার কত শত প্রিয়জন
ভুলে কি গিয়াছি কে ছিল আমার হৃদয়ের আপনজন।
আমিও যে একদিন হবো নিখোঁজ
কিছু দিন পর কেউ হয়তো নিবেনা আমার কোন খোঁজ,
সময় গুলো যাচ্ছে পেরিয়ে তাহার আপন গতিতে
আমি যে আজো রয়ে গেলাম সেই আগের মতই অবুঝ।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।