বিরহের সেই ছবিটা
- জিহাদ আমিন

বিরহের সেই ছবিটা
-জিহাদ আমিন

দূর আকাশে চাঁদের আলো দেখে
কেন যে আমি তার দিকে হাত খানা মোর বাড়াই,
জানি যাবে না তাকে একটু খানি ছোঁয়া
হৃদয়ে বাড়বে শুধু যাতনা ক্ষাণিক সুখের ছায়া ছাড়াই।

লিখে লিখে কি শেষ হবে কোনদিনও
জীবনের সকল গল্প কবিতা,
বাঁধাই করা কাঁচের ফ্রেমে হাস্যজ্জল স্মৃতি
হৃদয়ের এক কোনে গাঁথা বিরহের সেই ছবিটা।

লেলিহান আগুনের শিখায়
গলে হয় একাকার কঠিন লোহার পাথর,
চেহারার দিকে তাকিয়ে বুঝা যায় না সবকিছু
সেই শুধু জানে যে যাতনায় ভোগে
কি ঘটে তাহার মনের ভিতর।

ওই বিশাল খোলা আকাশের পানে
মনের সুখে উড়ে বেড়ায় কত রং-বেরঙের পাখি,
কেউ ঘুরে ফিরে আসে তাহার আপন নীড়ে
কেউ'বা আবার হারিয়ে যায় চিরতরে
কেঁড়ে নেয় জীবন বন্দুকের গুলিতে কোন এক শিকারি।

কখনো মৃত্যুর মিছিলে হারিয়ে যায় কত যে প্রাণ
মুসাফিরদের ফিরে হয় না দেখা হয়তো তাদের প্রিয়জন,
প্রতিনিয়ত এই জীবন রেখে বাজি
শুধু একটু আলোর দেখায় কতনা নির্ঘুম রাত জাগি
সোনার দেহ যায় ক্ষয়ে পরের সুখের লাগি।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026