জীবনের হিসাব
- জিহাদ আমিন

জীবনের হিসাব
-জিহাদ আমিন

জীবনের সব হিসাব নিকাশ
একদিন তো শেষ হয়ে যাবে,
সেইদিন কেউ চাইলেও
খু্ঁজে পাবেনা আমায়,
আপন মানুষেরা কাঁদবে কয়দিন
মা কেঁদে যাবে চিরদিন
সন্তান হারানোর বেদনায়।
কেন জানি এখন আমার
দু'চোখে এসে যায় জল,
আমার এই সোনার দেহ একদিন
মাটির উপরে পড়ে রইবে হয়ে নিথর।
কত স্বপ্ন কত যে আশা
এ পৃথিবীর মাঝে বাঁধি বাসা
মরণের পরে সবই হবে ফাঁকা,
আমি অধম পড়ে রইবো
মাটির ঘরে একা একা।
ওরে আমার মন এই জগতে তুমি
কাউকে দিও নাকো ব্যথা,
ওদেরি ভালোবাসায়
সুখে রাখবে স্বর্গের মাঝে
সবাইকে মহান সৃষ্টিকর্তায়।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026