ভালোবাসায় মধুর অভিমান
- জিহাদ আমিন
ভালোবাসায় মধুর অভিমান
-জিহাদ আমিন
বহুদিন হয় ওর সাথে কোন কথা হয় না
কথা না বললেও যে নিজেকে সামলাতে পারিনা,
একটু হাঁটতে হাঁটতে বারান্দায় বেরিয়ে আসলাম
পুরোটা আকাশ জুড়ে যে তাঁরাদের মেলা
তবুও নিজেকে মনে হয় বড়ই একেলা।
ফোনটা হাতে নিয়ে রিং দিলাম
ওপাড় থেকে আওয়াজ আসলো...
♥ কে তুমি?
♥♥কেন চিনতে পারনি?
♥ না,
♥♥ নিশ্চয় আমার উপর রেগে আছো?
♥ কই না'তো,
♥♥ তাহলে?
♥এতোদিন পর মনে পড়লো?
♥♥তুমিও তো মনে করনি,
♥এ কথা তুমি বলতে পারলে,
সেই দিনের পর থেকে একটি রাত ও ছিলনা এমন যে প্রতি রাতে তোমায় মনে করে না কেঁদেছি।
♥♥আর আমি,নিজের বোবা কান্না হয়'তো কাউকে দেখাতে পারিনি,তবে হৃদয়টায় পাথর বেঁধে রেখেছি।
♥এতোদিন ভুলে থাকতে পারলে?
♥♥পাগলী ভুলে যাবার জন্যেই কি তোমায় এতেটা কাছে টেনে নিয়েছি,
♥তাহলে...
♥♥আমি তো জানি তুমি আমায় কতোটা ভালোবাসো,তুমি যে নিজের প্রতি দায়িত্ব নেও না।
♥ তুমি আছো বলে,
♥♥ আমি যদি না থাকি?
♥ দোহাই লাগে ও কথা আর কখনো বলো না।
♥♥তাহলে বলো এখন থেকে নিজের খেয়াল রাখবে,
♥ কি করবো বলো,আমার মনে প্রাণে শুধুই তুমি,
তোমায় ছাড়া অন্য কোনকিছুই ভাবতে পারিনা আমি।
♥♥জানো মাঝে মাঝে আমার অনেক ভয় হয়,
♥ কেন?
♥♥না জানি কোনদিন তোমার হারিয়ে ফেলি...
♥মন খারাপ করো না ওগো প্রিয়তম
আমি যে তোমার ছিলাম, তোমার আছি,
এ জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত তোমারি থাকবো।
♥♥ মনে পড়ে কি তোমার সেই দিনের কথা,
যেদিন প্রথম আমার ঘরে এসেছিলে...
♥ কেন মনে পড়বেনা
শুধু এইটুকু বলতে পারি
সেইদিন তোমায় দেখার পর এক বারের জন্যও মনে হয়নি তোমায় প্রথম দেখছি...
♥♥সত্যিই সষ্টিকর্তা বড়ই মহান,
অচেনা অজানা দু'টি জীবনকে করে দেন তিনি কত যে আপন।
♥এখনো কি আমার উপর রেগে আছো?
♥♥আমি কি কখনো তোমার উপর রাগ করতে পারি,
♥ রাখো এখন অনেক রাত হয়েছে,
♥♥ভুলে গেছো একবার বলবেনা?
♥কি করে ভুলবো; আমি তোমাকে ভালোবাসি
অনেক অনেক ভালোবাসি,
♥♥আমি ও যে তোমায় ভালোবাসি
নিজের জীবনের চেয়েও বেশি।।♥♥♥
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।