এক অজানা ভুল
- জিহাদ আমিন

এক অজানা ভুল
-জিহাদ আমিন

সীমাহীন বেদনায় হৃদয়ের গহীন থেকে আসে একটি দীর্ঘশ্বাস
যদি পায় মন কোথাও থেকে একটু সুখের আভাস,

বিচ্ছন্ন প্রায় জীবনের সব সম্পর্ক
হেরে গিয়েও কি সাজে করিতে কারো সাথে তর্ক।

এই জীবন করেছিল কি যেন এক অজানা ভুল
খু্ঁজে খুঁজে দিশেহারা পাইনি তাহার কোন যে কূল,

ভাবনার মাঝে ভুল গুলো সে খোঁজে
যাতনায় ভরা যেই জীবন সে কি কখনো বোঝে।

স্বপ্নরা আজ দেয়না এসে সুখের হাতছানি
ঠোঁটের কোনে লেগে থাকে হাসি
একাকী নিরবে ঝরে দু'চোখের পানি,

হবে কি কোনদিন চিরতরে সেই বিষাদের শেষ
না হয় ধুকে ধুকে হবো আমি নিঃশেষ এটা ঠিক জানি।

আপনাদের সুখ খুঁজিতে চেয়েছিলাম সমাধান
বারে বারে হয়েছি লজ্জিত হারিয়ে সম্মান,

কাহারে দোষিবে ব্যথা নিয়ে মন
তাহারাই'তো সকলি যে অতি কাছের প্রিয়জন।

হৃদয়ের মাঝে বয়ে চলে প্রতিনিয়ত হাহাকার
একটু আলোর খোঁজে বেরিয়ে আসে আঁধার,

ভয় লাগে এই মনে কেন জানি ভীষণ ভয়
না জানি এই আঁধারের সাথে মিশে আমিও হয়ে যাই একাকার,

ভয় কিসের যা কিছু ছিল আমার তা'তো হারিয়েছি বহু আগেই
এমন'তো কিছুই নেই বাকি জীবনে নতুন করে হারাবার।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026