রাজা মশাই
- জিহাদ আমিন
রাজা মশাই
-জিহাদ আমিন
রাজা মশাইয়ের নাম শুনেছি অনকে
পাইক পেয়াদা ছিল নাকি তার কয়েক ডজন খানেক,
অনেক লম্বা গোঁফ ছিল তার
আরো ছিল ঘোড়ার গাড়ি,
যত ছিল প্রজা তাহার রাজ্যে সাহস পেতনা কেউই
রাজার সাথে করতে বাড়াবাড়ি।
মন্ত্রী মশাই ছিল রাজার বেশ কাছের লোক
জনগনের টাকার প্রতি ছিল তার একটু শুধু লোভ,
নানান রকমের ফন্দি এটে
রাজ্যের প্রজাদের ভাগের অংশ থেকে সে খেতো চেটে।
রাজা ও আবার কম ছিল কিসে
প্রতি মাসেই প্রায় সে ঘুরে বেড়াতো দেশ বিদেশে,
নতুন নতুন রানীদের নিয়ে
দিন গুলো কাটতো তাহার বেশ আরাম আয়েশে।
যখন তখন জারি করতো রাজ্যে নতুন নতুন আইন
অভাগা প্রজা গুনতো শুধু বিনা দোষে ফাইন,
করিম মিয়া করেছিল একবার
রাজার সব অন্যায়ের প্রতিবাদ,
ত্রিশ বছর ধরে ভোগ করতেছেন তিনি
নিরপরাধ হয়েও দুই হাত হারিয়ে নির্মম সাজা ভোগ।
দিনে দিনে বেড়েই চলছে রাজার বিশাল ক্ষমতা
অন্যদিকে অনাহারে ধুকে ধুকে মরছে নিরিহ জনতা,
মন্ত্রী মশাইও ভিতরে ভিতরে করছে সবকিছু লুট
জানের ভয়ে তাইতো প্রজারা বরাবরের মতই চুপ।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।