আপন পৃথিবী
- জিহাদ আমিন
আপন পৃথিবী
-জিহাদ আমিন
জীবন চলার পথে যদি কোনদিন
নেমে আসে আঁধার,
ভেবো না সেটা নিয়ে
এই আঁধারের মাঝেই একদিন
খুঁজে পাবে তুমি আলো।
জীবনকে বেঁধে রেখ না কখনো
সীমানার বেড়াজালে,
তাহলে যে তুমি
নিজের মাঝে নিজেই
শেষ হয়ে যাবে।
যাহা চায় এই মন করো
নিজেকে রাঙ্গিয়ে তোলো,
শুধু নিজেকে করোনা কখনো
কারো কাছে খাটো,
দেখবে বীরের বেশে বাঁচবে
এই পৃথিবীর মাঝে।
কি নেই এমন তোমার কাছে
সৃষ্টিকর্তার সৃষ্টির
সবই তো তোমার,
শুধু সবকিছুর উপযুক্ত করে
গড়ে তোলো নিজেকে,
সাজাও জীবন নিজের মতো করে
দেখবে পুরো পৃথিবীটাই
তোমার নিজ হাতের মুঠোয় যাবে এসে।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।