মায়াবী দৃষ্টি
- জিহাদ আমিন
মায়াবী দৃষ্টি
-জিহাদ আমিন
কখনো হয়নি তা জানা
তোমার সেই চোখের চাউনিতে
লুকানো ছিল যে কত প্রেম ভালোবাসা,
সারাটি জীবন রয়ে গেল
তা আমার অজানা।
কি করে বেঁধে রাখিতাম মোরে
তোমার ওই মায়াবী দৃষ্টিতে
পাগল করিত আমারে,
কখনো হারিয়ে যেতে চাইতো মন
একবারও পারনি আমি
তোমার অনুমতি পাইনি বলে।
সেইদিন ছিল এক রৌদ্রময় দুপুর
দু'জনার চোখ পড়েছিল হঠাৎ দু'জানার উপর,
জানিনা কোথা থেকে এলে তুমি
মনে হয়েছিল যেন আসমানের এক পরী।
সরাতে পারিনি তখন যে আমি
এক মূহুর্তের জন্যও দু'চোখের দৃষ্টি,
ভর দুপুরের মাঝেও
মনেতে হয়েছিল যেন বৃষ্টি,
সত্যিই তোমায় দেখে মনে হয়েছিল সেদিন
এ যেন বিধাতার এক অপরূপ সৃষ্টি।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।