বিদায় ঘন্টা
- জিহাদ আমিন
বিদায় ঘন্টা
-জিহাদ আমিন
বিধি তোমার খাতায় লেখা আছে
আমার শেষ বিদায়ের দিন তারিখটা,
কোন দিন জানি বেজে ওঠে
আমার শেষ বিদায়ের ঘন্টা।
ও গো মাবুদ মাওলা
আমি যে তোমার এক গুনাহগার বান্দা,
তোমার সামনে দাড়ানোর আমার
নেই যে সে ক্ষমতা,
মৃত্যুর আগ মুহুর্তে
মাপ করে দিও গো মাবুদ
এই জীবনের সব গুনাহ খাতা।
পাঠাইছো মাওলা বড় আশা করে
আমায় এ দুনিয়ায়,
অবহেলায় কাটিয়েছি জীবন
ভুলে গিয়ে তোমায়।
দু'চোখে এখন অশ্রু ঝরে
মাওলা তোমার শাস্তির ভয়ে,
এই উছিলায় না হয় মাপ করে দিও
মাওলা পরকালে আমারে।
তুমি যদি মাপ না কর মাবুদ
ধংস হয়ে যাবো আমি চিরতরে,
তুমি রহিম তুমি রহমান
হে আল্লাহ তোমার দয়ার হয়না'তো অফুরান
একটু খানি জায়গা করে দিও আমায়
শেষ বিচারে তোমার আরশের ছায়াতলে।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।