ভালোবাসাই জীবন
- জিহাদ আমিন
ভালোবাসাই জীবন
-জিহাদ আমিন
প্রিয়া তোমার ভাবনার মাঝে
আমি নিজেকে হারাই,
এ হৃদয়ের প্রতিটি কোনায় কোনায় পরিপূর্ণ
শুধু তোমার ভালোবাসায়।
বহুদিন পর দেখিয়াছি যে আমি
তোমার ওই মায়াবী হাসি,
মনে লয় মোর দু'চোখের পলক নাহি ফেলিয়া
শুধু তোমায় তাকিয়ে দেখি।
জানিনা যে আমি
কি এমন মায়ায় জড়ানো আছে
তোমার ওই হাসিতে,
ভুলে যাই আমি যখনি দেখি
এ মনের সকল দুঃখ ব্যথা যে।
জানেনা এই মন আমার
তোমায় পেয়ে ওগো কি পেয়েছে এই জীবন,
তোমারও লাগিয়া মনের মাঝে
গড়তে চায় এক নতুন ভুবন।
ভালোবাসা বিনে এই জীবন
বলো কি করিয়া বাঁচে
যদি পেয়ে যায় হৃদয় তাহার মনের মানুষ খুঁজে,
জীবনও যৌবন সঁপিয়া তাহারে
করিতে চায় মন অতি আপন।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।