নিখোঁজ
- জিহাদ আমিন
নিখোঁজ
-জিহাদ আমিন
আমিও কোন একদিন হবো নিখোঁজ
কেউ হয়'তো নিবেনা আমার কোন খোঁজ,
কে জানে কার মৃত্যু হবে কোথায়
কেউ কি আসবে তার জানাজায়।
কোন খবরের কাগজে নাও হতে পারে
আমার সাদা কালো এক কপি ছবি ছাপা,
সবাই ভুলে যাবে আমায় কয়দিন পর
শুধু নিরবে চোখের জল ঝরাবে মা বাবা।
জানিনা আমি আমার লাশের কি হবে
কবরের মাটি জুটবে কি আমার নসিবে,
শুনেছি আজকাল লাশেরাও বড় অসহার
আপন জনেরা আসেনা কাছে
শেষ বারের মত করে একটিবার দেখিতে।
ও আমার ভাই,পাড়া প্রতিবেশি আত্মীয়-স্বজন
তোমরাই'তো ছিলে কয়দিন আগে আমার বেশি আপনজন,
আজ আমার মৃত্যু হয়েছে বলে এক অজানা রোগে
সেই কাছের মানুষ গুলোও যাচ্ছে দূরে সরে।
আমি না হয় মরে গিয়েও বেঁচে গেলাম
এই'তো বিধাতার বিধান জন্মিলে একদিন মরিতে হবে,
একবার কি ভেবে দেখেছো
তোমরা যে এখনো জীবিত বলো তোমরা কোথায় যাবে।
তাকিয়ে দেখ চারদিকে সবাই কতোটা অসহায়
হইয়োনা'কো তোমরা এতোটা নির্দয়,
মানুষ হয়ে মানুষের পাশে থেকে করিবো সেবা
এটাইতো মোদের সবচেয়ে বড় পরিচয়।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।