দেশের মাটি
- জিহাদ আমিন
দেশের মাটি
-জিহাদ আমিন
ও আমার দেশের মাটি
তোরে আমি গায়ে মাখি,
তোর ওই গন্ধে
ভরে যায় প্রাণ আমার
মনে পাই যে শান্তি।
তোর বুকে ফু্টে ওঠে
শাপলা শিমুল আরও কত কি,
গাছে গাছে পাখি ডাকে
মৌমাছিরা ফুলে বসে
এসব দেখে মন যে আমার হয় উদাসী।
মাঠে মাঠে ধানের মেলা
সবুজে শ্যামলে ভরা
এই যে আমার সোনার বাংলা,
কৃষকের মুখে ফোটে হাসি
ওদের শ্রমের বিনিময়ে আজ মোরা
বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি,
ও আমার দেশের মাটি
তোরে আমি গায়ে মাখি।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।