সোনালী অতীত
- জিহাদ আমিন
সোনালী অতীত
- জিহাদ আমিন
জীবনের শত ব্যস্ততার মাঝেও
আজও আমি নীল আকাশ খুঁজি,
কখনো কখনো গাছের পাতা সরিয়ে
মন চায় চাঁদ তাঁরাদের দেখি দিয়ে উঁকি।
বন্ধ মনের সব জানালা অন্ধকারে আছে মন
বুঝিনা কিছু কবে হয় সকাল, বিকেল হয় কখন,
আলেয়ার পিছে খুঁজি আমি আলো
দিন গুলো কাটে মোর কখনো খারাপ কখনো'বা ভালো।
ওই দূর দিগন্তে রয়েছে পড়ে মন
সে তো পারবেনা দেখিতে একটিবার
মন যদি চায় যখন তখন,
সব কিছু কি বলো ভুলে থাকা যায়
তবুও এই হৃদয় ভাবতে বাধ্য করে আমায়
কি করে বলি আমি'যে বড়ই অসহায়।
মনের সীমানা না জানি কতদূর
মনে হলে কিছু সুখের অতীত বেদনাও হয় মধুর,
ডানা বিহীন আমি তবুও
নিজের মনকে উড়াই খোলা আকাশে,
এলোমেলো সব স্বপ্নগুলো গোছাতে না পেরে
উড়িয়ে দিই পূবালী বাতাসে।
বন্দি আজ কাগজের পাতায়
জীবনের সকল কবিতা গল্প,
শুনতে চায় না কেউ সেই আগের দিনের মত করে
জীবনের দুঃখ কষ্ট একটু অল্প।
প্রতিনিয়ত কখনো ইঙ্গিতে কখনো'বা ইশারায়
কত কিছুই না ভাগাভাগি করি,
কেউ এসে একটু বলেনা আমায়
আয় সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এক সাথে চলি।
আমি ফিরে যাই আমার সেই সোনালী অতীতে
যেথায় চলিত মন আপন গতিতে,
ছিল সকলের প্রতি সকলের ভালোবাসা
একে অপরকে আপন করে নিতে
হৃদয়ের মাঝে জাল বুনতো একরাশ আশা।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।