মনের ঘুড়ি
- জিহাদ আমিন
মনের ঘুড়ি
-জিহাদ আমিন
এই জগতে সুখি বলতে কেউ নয়
এখানে সবাই অভিনেতা,
ভালো থাকার অভিনয় করে
জীবন করে পার,
আসলে তো সুখের খাতাটা
বেশির ভাগই শূন্য সবার।
এ জগৎ সংসারে সকলের চাহিদা
পূরন করতে গিয়ে
কখন যে সে ভুলেই যায়,
এ জীবনে কত কিছু
চাওয়া ছিল আমার।
অথচ কতনা স্বপ্ন দেখতো
এক সময় এই জীবনকে নিয়ে,
রঙ্গীন ঘুড়ি উড়াবে
নিজের মনের ওই আকাশে,
আজও সেই মন আছে
মনের জায়গাতেই,
শুধু ঘুড়িটা কেঁটে গেছে
জীবন থেকে বহুদিন আগে
কখন তা বুঝতে পারেনি নিজে।
জীবন মানেই তো যুদ্ধ
কখনো সুখ কখনো বা কষ্ট,
কত যে জীবন
অকালে হয়ে যায় পথভ্রষ্ট,
সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে
জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়াটাই
হওয়া উচিত প্রতিটা জীবনের উদ্দেশ্য।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।