জিন্দা লাশ
- জিহাদ আমিন
জিন্দা লাশ
-জিহাদ আমিন
আমি তো এক জিন্দা লাশ
জানিনা কখন জানি এসে যায়
আমার পরপারে যাওয়ার ডাক,
হয়'তো কোন কারখানায়
তৈরী হয়ে গেছে
আমার কাফনের কাপড়,
হায়রে জীবন মৃত্যুর পর
কেউ নিবে না আর তোর কোন খবর,
একমাত্র বসতবাড়ী হবে
তোমার অন্ধকার কবর,
কত যে আশা আজ এই হৃদয়ে
কত রকম স্বপ্ন সাজাই আমি
নিজের মনের ঘরে,
অথচ কেউই'তো জানেনা
সে কিছুক্ষণ পর বেঁচে রইবে কি
এই দুনিয়ার উপর।
কত যে তাজা প্রাণ ঝরে যায়
এক মূহুর্তের মাঝে দু'চোখের সামনে,
হঠাৎ ভয় জাগে গো মাবুদ
নিজের মনের ভিতরে,
আমি যে বেঁচে আছি
জিন্দা লাশ হয়ে এ দুনিয়ায়,
মৃত্যুর পূর্বে এই জীবনের সব গুনাহগুলি
মাপ করে দিও ওগো মাবুদ তুমি আমার।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।