ওরাও মানুষ
- জিহাদ আমিন
ওরাও মানুষ
-জিহাদ আমিন
পথেই আছি পথেই থাকি
পথেই আমার বাড়ি,
পথের মধ্যেই কাটিয়ে দিই
এই জীবন পাড়ি।
পথে যারা পড়ে থাকে
তারাও তো মানুষ,
দালান কোঠায় শুয়েও কেউ
পায় না তাদের মত সুখ।
টাকা পয়সা বাড়ি গাড়ি
নয়'তো ওদের চাওয়া,
তাদের শুধু বাঁচার জন্য চাই
একটুকু খাওয়া।
আমাদের তো আছে সব তবুও চাই
সবই নিজের করে নিই যাহা পাই,
তার পরেও সুখের নাই'তো দেখা
টাকার মাঝে হারিয়ে ফেলেছি আমাদের সুখটা।
ওরাও মানুষ ওদেরি'তো সুখ
পথেই থাকে তারা,
জীবনটাকে কাটিয়ে দেয়
কোন চাহিদা ছাড়া।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।