একটু ভালোবাসার অভাব
- জিহাদ আমিন
একটু ভালোবাসার অভাব
-জিহাদ আমিন
হয়তো তুমিই সঠিক
তোমার সব কথা গুলো আমার বুঝা উচিত,
জিতে গেছো তুমি হেরেছি আমি
তার পরও বলবো তোমার কথা গুলোই ছিল বেশি দামি।
বুঝতে পারিনি আমি আজও
আমার চাওয়া পাওয়ার মাঝে কি ছিল কোন সার্থ,
তা না হলে আমি বারে বার
কেন হবো বলো এতোটাই ব্যর্থ।
বিশ্বাস করো আমায় একটিবার
তোমাদের সুখের বিনিময়ে
বিন্দু পরিমান কিছুই চাওয়ার ছিলনা আমার।
জানিনা আমি নিজেই
সবকিছুতেই কেন হয় আমার হিতে বিপরীত,
তবু শুধুই বলবো আমি
পরাজয় মেনে নেওয়াটাই আমার উচিত।
তোমাদের দোষ দিয়ে বলো কি লাভ
হেরে যাওয়াটাই আমার জীবনের স্বভাব,
তবুও কষ্ট নেই কোন এই মনে
আফসোস শুধু একটু ভালোবাসার অভাব।।
০৩-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।