সহযাত্রী
- জিহাদ আমিন
সহযাত্রী
- জিহাদ আমিন
তোমার রূপ দেখে তোমাকে ভালোবাসিনি
চেয়েছি শুধু তোমার মন,
ক্ষণিকের প্রয়োজনে তোমাকে চাইনি
আমি চেয়েছি তোমায়
তোমার সাথে কাটাবো বলে সারাটা জীবন।
বাগানে ফোঁটে হাজারো ফুল
তবুও গোলাপ হৃদয় করে তোলে ব্যাকুল,
আমি'যে প্রথম দেখায় হৃদয় দিয়েছি তোমায়
আমি তাও জানি মনের মানুষ আমার
চিনতে হয়নি'গো ভুল।
তোমার মুখের হাসি তোমার কথা
সব এক একটি হৃদয়ে রেখেছি গাঁথা,
ভালোবেসে কতোটা সুখী করতে পারবো তোমায়
সেটা আমি হয়'তো জানিনা
তবে এইটুকু জানি তোমায় বিনে
আমার এই জীবন পুরোটাই যাবে বৃথা।
তোমাকে দেখার পর থেকে
কখনো আকাশের চাঁদ দেখতে চাইতোনা মন,
কারন ঐ চাঁদের চেয়েও বেশি সুন্দর তুমি
তাহলে চাঁদকে দেখার আমার কি প্রয়োজন।
এই ধরণীর বুকে এত আয়োজন এত প্রয়োজন
তা'তো সবই তোমারি জন্য,
যদি তোমার সঙ্গী হয়ে পার দিতে পারি
তাতেই আমার এই জীবন হবে ওগো ধন্য।
তুমি'তো কোন সাধারণ কেউ নয়
আমার কাছে তুমি অতি অতিব অসাধারণ,
তাই'তো পৃথিবীর বুকে এত এত সব কিছু থাকতেও
শুধু তোমাকেই আমি করতে চাই আপন।
যদি সাত সমুদ্র তের নদী পাড়ি দিতে ও হয়
তোমার জন্য আমি তাও দিতে রাজি,
শুধু একটিবার কথা দাও আমার
সারাটা জীবন তুমি আমার হয়ে থাকবে সাথী।
তুমিই'তো আমার সকাল
তুমিই'তো আমার বিকেল
তুমিই'যে আমার একমাত্র সন্ধা আঁধার রাত্রি,
আমার এই যৌবন জীবন পার করে দিতে চাই আমি
ওগো হয়ে থেকো তুমি শুধু আমার সহযাত্রী।।
০৩-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।