অপরাধী
- জিহাদ আমিন
অপরাধী
-জিহাদ আমিন
এক দিন চলেতেছিলাম আমি
একা একা পথ ধরে
হঠাৎ এক পথিক এসে হাত পেতে বললো আমায়-
অনাহারে দিন কাটিতেছে আমার
কি করে করিবো ক্ষুধা নিবারণ
আমি যে বড়ই অসহায়
দেও গো কিছু আমায় যদি পারো আল্লাহর দয়ায়।
তাহার চোখে জল করছিল টলমল
না খাওয়ার কারনে শরীরে হইতেছিল কম্পন
বড়ই অপরাধী মনে হয়েছিল আমার নিজেকে তখন,
ভয়ে দুরু দুরু করে কাঁপছিল বুকের ভিতরে
আজ আমার এত ধন সম্পত্তি সবই তো সৃষ্টিকর্তার দয়া
কারো পকেটে থাকে পড়ে অগাধ টাকা
কারো বা আবার ক্ষুধার অভাবে জীবন শেষ হয়ে যায় অকালে।
আমি যে পাপী মহা পাপী
কি নিয়ে দাঁড়াবো পরকালে মাওলার তোমার দরবারে
যে কাজ দিয়েছো দুনিয়াতে আমায়
তাও যে আদায় করিনি আমি সঠিক ভাবে।
ও হে পথিক হাত নামাও ক্ষমা করিও আমায়
শুধু একবার বলে দাও
কাল হাশরের ময়দানে অপরাধী করবেনা আমায় আমারি উচিত ছিল তুমি চাওয়ার পূর্বেই
খাদ্য পৌঁছানো তোমার ঘরে,
এ তো তোমারি হক আমার উপরে
আমি আমার নিজ দায়িত্ব পালন করতে পারিনি সঠিক ভাবে।।
০৩-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।