বৃদ্ধ
- জিহাদ আমিন
বৃদ্ধ
- জিহাদ আমিন
এখন সকলের সহানুভূতি নিয়ে
বেঁচে আছে সে এই পৃথিবীতে,
বুঝালেও বোঝেনা সে কোনকিছু
মনে হয় সে যেন এক অবুঝ শিশু।
জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে
মানুষ যে কতটা অসহায়
বুঝা যায় এক বৃদ্ধকে দেখিলে,
কেউ যদি যায় ও তাহার চোখের সামনে দিয়ে
তাকিয়ে থাকে এক দৃষ্টিতে
মনের মাঝে কত যে জমানো কথা বলবে বলে তাকে,
তবে হায় সে যে আজ এই জগতে শিশুর চেয়েও বড় অসহায়
সৃষ্টিকর্তা যে তার থেকে বলার ক্ষমতা
চিনিয়ে নিয়েছেন বহুদিন আগে।
মনে কি পড়ে কারো
এক সময় তাহারো ছিল টগবগে যৌবন
যখন যাহা ভালো লাগিতো তাহাই করিতো তার মন
আজ শুধু এই পৃথিবীর মাঝে বেঁচে আছে নিয়ে অন্যের শাসন।
কে জানে হয়তো কোন একদিন
এর চেয়েও বেশি খারাপ অবস্থা হয় যদি তোমার
বৃদ্ধকে কেউ কখনো রাখিও না অবহেলায় অযন্তে
বৃদ্ধ সে যে নয়'গো বৃদ্ধ
সেও ছিল চির-তরুণ/তরুণী কোন এক সময়
তোমারি মত করে এই জগতে।।
০৩-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।