এক ফোঁটা শিশির
- জিহাদ আমিন

এক ফোঁটা শিশির
-জিহাদ আমিন

হাজারো ঘাসের বুকে আমি এক ফোঁটা শিশির
একটু রৌদ্র নামলেই আমি হারিয়ে যাই
কখনো কারো বুকের মাঝে
হয় না যে আমার চিরস্থায়ী নীড়।

আমায় দেখে দেখে সবাই আনন্দ পায়
কেউ'বা আবার পরম আদরে আদরে
আমায় ছুঁয়ে দেখতে মনে চায়,
জানো তখন আমার অনেক কষ্ট হয়
যখন দেখি কেউ অবলীলায় তাহার পায়ে মাড়িয়ে
আমায় ব্যাথা দিয়ে সে প্রচন্ড সুখ পায়,
জীবন বুঝি এমন কারো একটু সুখের লাগিয়া
অন্য কেউ ভোগে মরণ যন্ত্রণায়!

আমি কি তোমাদের কোনই উপকারে আসিনা
আমি তো এমন কখনো কারো কোন ক্ষতিও করিনা,
রবং আমার সামান্য ছোঁয়ার মাঝে সতেজ থাকে
তোমাদেরই জীবন বাঁচানোর জন্য শস্যদানা।

আমার মাঝে বেঁচে থাকে হাজারো কবিতা গান
আমি যে কারোই শত্রু নই
তোমাদের মাঝেই'তো বাঁচে আমার এ প্রাণ,
কখনো অবহেলার ছলে দূরে রেখো না আমায়
তাহলে ভীষণ কষ্ট পায় আমার এই মন।।


০৩-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026