ত্যাগ
- জিহাদ আমিন
এক জীবনে হৃদয় তাহার বহুবার ভেঙ্গেছে
তবুও জীবনকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে চলে
কখনো ভেঙ্গে যাওয়া হৃদয় তার সঙ্গেই কথা বলে
ক্ষুদ্র ক্ষু্দ্র দুঃখগুলো এক হয়ে যোগ দিয়েছে পরাজিতদের দলে।
ওরা বীরের বেশে বিজয়ী বিবেকের কাছে
যারা নিজের সুখ স্বার্থ ছাড়া বাঁচে
একটু ত্যাগের বিনিময়ে কতজনা অনায়াসে হাসে
আলোচনা সমালোচনার ঊর্ধ্বে থাকতে চায় পাশে।।
১৩-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।