স্বপ্ন
- জিহাদ আমিন
স্বপ্ন
- জিহাদ আমিন
জীবনের সব চাওয়া
হয়না'তো সব পাওয়া,
মনের মাঝে এঁকে রাখি ছবি
কবির কাব্যের মত খুঁজি ফিরি।
অবশেষে ভেবে মনে মনে কল্পনাতে সব রাখি
হয়ে যায় যদি সত্যি কোন একদিন-
মনের বাসনার রাখা স্বপ্ন গুলি
কখনো কাউকে না বলি
যদি বাস্তবে এসেও ফিরে যায় সে চলি।
পারবোনা নিজেকে বুঝাতে
কেন এত কথা বলিতাম তাহার সাথে,
কিছু কিছু জীবনে স্বপ্নগুলো থেকে যায় স্বপ্নেরি মাঝে
তবুও বেঁচে আছি আমি স্বপ্ন দেখি বলে।।
১৩-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।