খুঁজে ফিরি
- জিহাদ আমিন

খুঁজে ফিরি
-জিহাদ আমিন

জীবন আজ বিক্ষিপ্ত
নিজের কর্ম দোষে নিজেই অনুতপ্ত,
চারদিকে খুঁজে খুঁজে দিশেহারা
সামান্য একটু আলোর পথের সন্ধানে
কত শত বার খুঁজে খুঁজেও ব্যর্থ
জানিনা হয়তো মনে আমার
কোথাও লুকিয়ে আছে খানিকটা সার্থ।

ভালোবাসা বিহীন ধর্ম
যতোই ভালো হোক না কেন কর্ম,
শেষ অবধি সবকিছুই বিফলে গিয়ে
হয়ে যাবে সব চূর্ণ-বিচূর্ণ,
কে বলে প্রেম হয় শুধু মানব মানবীতে
প্রেম যদি নাহি হয় পুরো জগতের সাথে
সে'তো শুধুই নামেই প্রেম
আসে না গো কোনদিনও কারো কোন কাজে।

আমি এতোটা বছর,এতোটা কাল পেরিয়ে
খু্ঁজি একটু সার্থ বিহীন প্রেম,
আছে নাকি কারো কাছে
দিবে বলে একটু মোরে-
যে টুকু পেয়ে সার্থক ভাবিতে পারিবো আমি
আমার এই নিজের জীবনকে।

জানি এই সবের সবই মিথ্যে
তবুও যে আমি অপেক্ষায় থাকি আশার পথ চেয়ে-
যদি কারো জীবনে সুখ বেশি হয়ে যায়
বিলিয়ে দিতে চায় বেশিটুকু সবার মাঝে
সেখান থেকে না হয় নিজেও নিব একটু কুড়িয়ে।

আমি তো নয়'গো এই ধরণীর বুকে অর্থপ্রাচুর্য্যের ভিখারী
সকলই জানি মোরা এই সবকিছু ছেড়ে
দিতে হবে একদিন সবাইকে পরপারে পাড়ি,
তবুও প্রতিনিয়ত একটু শুধু সামান্য একটু
সার্থ বিহীন প্রেম আমি খুঁজে ফিরি।।


১৩-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026