বিপ্লবীরা
- জিহাদ আমিন
বিপ্লবীরা
-জিহাদ আমিন
বিপ্লবীরা আজ মরছে ধুকে ধুকে
কেউ কেউ চান্দার ধান্দায় আছে মস্ত বড় সুখে,
অসৎ সঙ্গ ধরে হয়েছে সর্বনাশ
কে দিবে শত সহস্র তাজা প্রাণের রক্তের হিসাব?
জবাব চাইছে শহীদদের লাশ।
রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার রাজপথ
কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে করেছিল শপথ
আমরা গড়বো এক নতুন বাংলাদেশ,
আবার ফিরে আশা জেগেছিল বুকে
জীবন দিয়েছিল বন্দুক বুলেটের সামনে হেসে হেসে
আজ চোখের সামনে দেখি তাহারই সর্বনাশ!
চারিদিকে শুনি যুক্তিতর্ক বড় বড় লেকচার
ভদ্রবেশী চেহারার আড়ালে যেন তারা চোর বাটপার,
ভেবেছিলাম হয়তো এইবার যদি হয় ভালো
এমনি ভাবে কতজন এলো আর গেলো
জ্বলেনি তবুও কলুষিত হৃদয়ে সততার আলো!
ওরা জানে না বিপ্লবীরা কোনদিনও পিছু হটে না
অন্যায়ের সামনে মৃত্যুর ভয়েও ডরে না,
তাদের সারি ধীরে ধীরে হতে থাকবে আরো দীর্ঘ
জয় পরাজয় বুঝে না-সত্যই যাদের কর্ম,
আশা রাখে একদিন আসবে নতুন কেউ ধরবে দেশের হাল
সততার কাছে হেরে যাবে যত সব বাটপার চোর দালাল।।
১৩-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।