কাঁটার আঘাত
- জিহাদ আমিন
কাঁটার আঘাত
-জিহাদ আমিন
আমার আবার হইতে হবে কবি
যাহা দেখি যাহা শুনি লিখতে হবে সবি,
জীবনের এই নিয়মনীতির যত অভিনয়
জিতে গিয়েও মেনে নেওয়া পরাজয়
জানতে চেয়েও পারিনি জীবন কারে কয়!
তাহারো চোখে মুখে মধুরও হাসি
এক মায়ায় পড়ে নিজেরেও গিয়াছি যে ভুলি,
কত রং বেরংঙের ছবি তুলে রাখি
এই মন বাসনায় জীবন রাখিয়া বাজি
একেলা একা না পেয়ে দেখা কেমন করিয়া বাঁচি?
যেন মায়া ভরা ফুলেরও ওই জগতে
কাছে গেলে বিঁধে দেহ কাঁটারো আঘাতে,
তাহার স্বর্গ ও কি দিবে প্রভু আমারই সাথে?
সে আসমান সমান কালো মেঘ চাপা দিয়েছিল এ বুকে কাল রাতে
এক হাতে দুঃখ রেখে আমি সুখ বিলাই অন্য হাতে।।
১৫-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।