ছাত্র বন্ধু
- জিহাদ আমিন
ছাত্র বন্ধু
-জিহাদ আমিন
এসো ছাত্র বন্ধুরা এসো মোরা এক হই
একটি যুদ্ধ এখনই হয়েছে শেষ
পেয়েছি নতুন করে স্বাধীন সুন্দর দেশ
এবার হাতে তুলে নিই খাতা কলম বই।
ওরা চেয়েছিলো আমাদের পরাজিত করতে
মোরা হাতে হাত রেখে করেছিলাম শপথ
হোক যতই লড়াই-যতোই আসুক বিপদ-
হয় ও যদি সামনের সারিতে দাঁড়িতে মরতে
যায় যদি যাক প্রাণ হাসি মুখে মেনে নিবো
ঐক্য রাখিতে হবে দেশের তরে এক হয়ে লড়তে।
আমরা কখনোই হার মানি না
অন্যায়ের কাছে কভু মাথা নত করি না
হোক সে রাজা রানী বাদশা কারোই ধার ধারি না
ভালোর সাথে ভালো-খারাপ হলে তারে ছাড়ি না।
আমরা প্রতিবাদী আমরাই সংগ্রামী
এই দেশ আমাদের প্রাণের চেয়েও দামী,
প্রয়োজনে আবার করিবো মোরা যুদ্ধ ঝরাবো দেহের তাজা রক্ত
তবুও আমার দেশ দেশের মাটি করবোই শত্রু মুক্ত।
২০-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।