মন কথনিকা—(১১-১৫)
- কাজী ফাতেমা ছবি

মন কথনিকা—১১
ব্যস্ত ছিলাম সারাদিন কেউ করেনি ইয়াদ
বুঝে গেছি আমার বুঝি শেষ হইছে মেয়াদ;
চলে গেলাম এই ক্ষণে আসব না আর ফিরে
ভাল থেক বন্ধুরা, সুখ সব রাখে যেনো ঘিরে।

মন কথনিকা—১২
হলুদ রঙ্গের ফতুয়াতে তোমায় লাগছে কিযে ভালো
চারপাশে ছড়িয়ে পড়ছে যেন হলদে মিষটি আলো
পড়তে যদি নীল রং তবে লাগতো আরো বেশী ভালো
সব রঙ্গেই মানায় তোমার সবুজ সাদা কিংবা কালো।
(4 September at 2014 18:55 ·)

মন কথনিকা-১৩
এই চলোনা যাই একটু বেইলী রোডের মার্কেটে
এই শুন কানে কানে, টাকা কড়ি আছে কি পকেটে?
কাজলের দামটা বুঝি হাজার, লিপস্টিক হাজার পাঁচ
সইতে কি পারবে ওগো! কসমেটিক আগুনের আঁচ।

» মন কথনিকা—১৪
——————–
মনে মনে ধরে নিওনা কেউ, কোন মানুষ কেমন
বুঝতে গেলেই মিশতে হবে জানতে হবে তেমন,
দুরেতে তারে কঠিন লাগলেও কাছে এলে নরম
মানুষ চিনতে, কাছে গিয়ে বন্ধু হও তার পরম।
(5 September at ২০১৪ 18:12 )

» মন কথনিকা—১৫
————————
মুখ এমন গোমড়া রাখ অনিমিত্ত
কিসেযে ভরবে তোমার দেহ চিত্ত
এলোমেলো বায়ে চল হাঁটি কিছুক্ষণ
কেটে যাবে মেঘ, হবে সুখ অনুক্ষণ।
(6 September 2014 at 18:18 )


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026