লোভ
- জিহাদ আমিন

লোভ
-জিহাদ আমিন

মুক্তির অপেক্ষায় ছটফট করে বন্দি পাখি
এত দুঃখ বলো তাহার কোথায় রাখি?
অপলক দৃষ্টিতে আকাশ পানে তাকিয়ে রয় দু'টি আঁখি
কবে ফুরাবে এই জীবন কতটুকু সময় রয়েছে বাকি?

সুখগুলো তাহার গেলো দুঃখের কাছে বেচা
শিকারী তারে বন্দি করেই লইলো যত মজা!
না চাইলেও সে আপন হইলো তার লোহার খাঁচা
উড়তে চাওয়াটাই কি ছিল দোষের-পেলো জীবনে এত বড় সাজা?

মুক্ত ছিল তার জন্য বিশাল খোলা আকাশ
শৈশবে তাহার খেলার সাথী ছিল সুশীতল বাতাস,
জীবন বলে তুমি হও স্বাধীন-নেও প্রাণ ভরে নিঃশ্বাস
বেশি স্বাধীনতাই বুঝি ডেকে আনলো জীবনের সর্বনাশ?

ইচ্ছে ছিল বানাবে মনের মত করে ছোট্ট একটি কুটির
হোক না তাহা খড় কুটার-বিছানা শীতল পাটির,
সুখ যেন সেথায় হবে না'কো কোন কিছুতেই কম
অন্ন না জুটলেও পেটে দু'বেলাতে- সঙ্গীর ভালোবাসায় ভরবে তবুও মন।

হঠাৎ একদিন লোভে পড়ে পাখিটা স্বপ্ন দেখে বিশাল
লাগবে তাহার অট্টলিকা-খাবারে সুগন্ধি কোন চাল!
মিছে মরীচিকা দিলো তারে জনমের মত ফাঁকি
অতি লোভে পড়ে শিকারীর লোহার খাঁচায় বন্দি এখন পাখি।।


০৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026