দেখেছি মক্কা দেখেছি মদিনা
- মাহমুদুল মান্নান তারিফ

দেখেছি মক্কা দেখেছি মদিনা
মাহমুদুল মান্নান তারিফ

দেখেছি মক্কা দেখেছি মদিনা দেখেছি আরব ভূমি,
কুবা মসজিদে পড়েছি নামাজ সাথে মাহবুবা সুমি।
মদিনার শানে লেখেছি কাসিদা লেখেছি কবিতা শত,
পূরণ হয়েছে দেরিতে হলেও বুকে ছিল আশা যত।

খেজুর বাগানে খেয়েছি খেজুর জয়তুন তেল আনি,
রোগ নিরাময়ে পানও করেছি পাক যমযম পানি।
দেখেছি আরাফা জাবালে সাওর দেখেছি জাবালে নূর,
পাহাড় ওহুদ দেখেছি মিনাও প্রতিটা অনেক দূর।

দেখেছি আমার নবীজীর বাড়ি মক্কার উঁচু স্থানে,
আরবি হরফে লেখা মাকতাবা যত দেখি মন টানে।
আবূ জেহেলের বাড়িতে করেছি মলত্যাগ বার কয়েক,
নবীজীর দেশে একবারই না যেতে চাই বার অনেক।

যেমন দেখেছি তেমন এঁকেছি বুকে মদিনার ছবি,
করতে জিয়ারা পাক মনোয়ারা বারবার চায় কবি।
মনে হয় যেনো স্বপনের মতো ভ্রমণ করেছে মন।
সেখানের কেনা হাতের আংটি দেখি তাই সারা-ক্ষণ।

পারিনা ভুলতে কাবা দরশন মদিনা কেমনে ভুলি,
বেড়ে গেল আরো মনের হতাশা যেতে হেথা হাত তুলি।
দয়াময় রব তোমার ঘরের মেহমান করো ফের,
তাওফিক দাও বারবার যেতে দাও তাওফিক ঢের।

রচনা: ১৬ মে ২০২৫


০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026