দৌড়
- জিহাদ আমিন

দৌড়
-জিহাদ আমিন

সবাই মরে যাবে,কেউ আমৃত্যুই হেরে যাবে
জীবনের এই নিশ্চিত ভবিষ্যৎ
তবুও তোমায় করতে পারেনি সৎ!
যাহা তোমার নয়,কখনোই হবারও নয়
তবুও নিজের করিতে ব্যস্ত এই বিশ্বের সব
বসবাস করো সামনে রেখে এক অনিশ্চয়তার জগত।

প্রতিনিয়ত ছুটেছে তো ছুটছে
কেউ নেই তোমায় এখানে যেন থামাবার,
সকল বাধা বিপত্তি,অর্থ স্বার্থের লোভে নিমিষেই করো পার
যে আসবে রুখতে হবে সে ছারখার,
যত সব ধনদৌলত আরো কত অসৎ কারবার
সব চোরেরাই সাধুর বেশে এসবের পাহারাদার।

হঠাৎ করে একদিন নিঃশ্বাস হয়ে গেল বন্ধ
মূহুর্তেই শেষ দুনিয়ার মিছে সকল আনন্দ
যাহার জন্য সবার সাথে লেগে থাকিতো যত ধন্দ!
নতুন পরিচয়ে পরিচিত তুমি মুর্দা নয়তো লাশ
কারো চোখে দুঃখের অশ্রু-কেউ করবে খুশির উল্লাস
এমন হবারই'তো কথা-তুমিই'তো করেছো কত ওদেরই সর্বনাশ।

তুমি হীন জগতের প্রতি কেন এত দৌড়?
এখানে নিজের বলে কিছুই'তো নেই সকলেই যাবাবর
এই রাত্রির হবে শেষ,তোমার জন্য হয়তো হবে না ভোর
মৃত্যুর পর আর কেউই নিবে না কোন খবর
সৎকাজ ঈমান বিহীন হবে আলোহীন এক অন্ধকার ঘর
বুঝিবে তখন যাহা ভেবেছিলে আপন,সবই যে পর।।


১৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026