=নিয়ে যাও দূরে, গোধূলির আলো ছুঁয়ে=
- কাজী ফাতেমা ছবি

এই যে তুমি আগাচ্ছো সূর্যের পথ বেয়ে
কেবল ডাকছো আমায়,বলছো চলো হারাই
আঁধার যতই আসুক নেমে,
আমি নির্ভয়ে অজানায় পা বাড়াই!

হাতে রিনিঝিনি লাল হলুদ কাঁচের চুড়ি,
পরেছি বিকেল রঙ পাড়ের গোধূলী রঙ শাড়ি;
মাথার ঘোমটা বেয়ে কিছু অচেনা সুখ গড়ায়
তুমি কী জানো কতটা মুগ্ধতা বিরাজ করে মনের বাড়ি!

পথে ধূলো আর আকাশের রঙ উড়ে হাওয়ায়
তুমি আমি মুগ্ধতার রঙ সিঁড়ি বেয়ে পথ আগাই
গল্প খুঁনসুঁটি মাখানো একটি বিকেল কেবল তোমার আমার,
স্মৃতিঘরে থেকে যাক প্রেম স্নিগ্ধতার এমন প্রহর,
মনে তাই সুখ জাগাই।

তালপাতার পাখার হাওয়া নাইবা খেলাম এবেলা
দেখো দেখো তালপাতার ফাঁক গলে
যে সূর্যটা পশ্চিমে যাচ্ছে ধীরে ডুবে,
আলোর স্বপ্ন তবে যাক উবে
রাতের আঁধারে জোনাকির আলোয় পথ নেবো চিনে,
ডুবে যাক শহর আঁধারের তলে।

আহা কী যে মায়ায় মাখানো প্রহর এই,
তুমি কেবল দিয়ে যেয়ো এমন কিছু মুগ্ধতার বেলা,
যেখানে পা রাখলেই মন বাজারে বসবে
সুখের বেসাতি আর শত হাজার মুগ্ধতার মেলা।
January 25, 2019


২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026