আলিফ
- জিহাদ আমিন
আলিফ
-জিহাদ আমিন
খোকা আমার আসবে না আর কোনদিনও ফিরে
সবার সাথে রাগ সে হারিয়ে গেছে অনেক বহু দূরে,
এখানে সেখানে খুঁজিয়া বেড়াই কোথায়ও নেই খোকা
শূন্য হৃদয় খোকা বিনে বুক করে খাঁ খাঁ।
খোকা ছিল বাবা মায়ের সবার চোখের মণি
খোকা খোকা বলে দু'চোখ কান্নায় ভিজে জলে
খোকা তুমি এমনি করে কেন হারিয়ে গেলে?
সারাবেলা এই ঘর ওই ঘর খুঁজে বেড়ায় দুঃখী মা জননী।
ভাই তাহারে খুঁজে খুঁজে যেন পাগলপারা
কোথায় "আলিফ" কোথায় আমার ও আদরের ভাই
কোথায় গেলে পাবো তোমায়-যদি এক বার দেখতে পাই
এক জীবনে আল্লাহর কাছে আর কিছুই না চাই।
ছোট ছোট পায়ে এক পা দু'পা করে হেঁটে হেঁটে সারা ঘর মাতিয়ে রাখতো খোকা
খোকা ছাড়া ঘরখানি আজ পুরোটাই যেনো ফাঁকা,
ওখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খোকার স্মৃতি-সকল খেলনা গুলো
এই ঘরে আর পড়বে না কোনদিনও খোকার পায়ের ধুলো।
নিষ্পাপ হাসিতে তাহার যেন ঝরিতো মুক্তঝরা
এক নজর না দেখিলে হইতো পাগলপারা
একটু আধটু না বুঝা কথাগুলোও ছিল যেন হৃদয় কাড়া
কোথায় তুমি হারিয়ে গেলে খোকা?একা একা কেমনে বেঁচে রই তোমায় ছাড়া?
১৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।