ইচ্ছেরা
- জিহাদ আমিন

ইচ্ছেরা
-জিহাদ আমিন

যে তোমার জন্য পথ চেয়ে অপেক্ষায় থাকে
ফিরে আসে বারে বার রাগ অনুরাগে,
কোন অধিকার দেখাতে নয়
নয় প্রিয়জন বিনে অন্য কোন নতুন পরিচয়
হৃদয়ের কথা শুনে-কিছু সময় তোমার সনে
এতেও কি ক্ষতি-হলে কিছু মধুর বিনিময়?

এক নজর দেখবে বলে কত যে ছিল বাহানা
প্রেম,বাঁধন ছাড়াও ছিল এক মধুর সম্পর্ক
সম্পর্কগুলো কেন এত এত সীমানার কাঁটাতারে বন্দি?
জীবন চাহে সুখ-অন্তরে জাগে আকাঙ্ক্ষা সর্বদা
যদি সে তোমাতেই খুঁজে পায় অমিয় একটু সুধা
কেন দাও তারে দূরে ঠেলে,কেন এত বাঁধা?

এই যৌবন একদিন ফুরাবে
হারাবে সকল কথার সৌন্দর্য
স্মৃতিতে রয়ে যাবে সে-তাহারে দেখাও ছিল আনন্দ,
যদি এমন হতো জীবনের সকল সুখ তারে বিলিয়ে দেওয়া যেতো
হয়তো আর কোনদিনও কড়া নাড়বে না দরজায়
কেউ কারো জন্য থাকবে না আর অপেক্ষায়
দেখবে না হাসি মাখা মুখখানি বার বার আয়নায়
এই ভেবে ভেবে সে আমায় কেমন দেখিতে চায় তার কল্পনায়
চোখ মুখ রক্তিম লালে লাল লজ্জায়
এক অলিখিত মধুর সম্পর্কে দু'টি জীবন সুখের জগৎ সাজায়।

কেন আবার দেখো নতুন অজানা কোন স্বপ্ন?
নতুন করে অন্য কোন চিন্তায় মগ্ন
পার হয়ে যায় জীবন পার হয়ে যায় সুখের লগ্ন
সময়ের সাথে পাল্টায় চাওয়া পাওয়া সব এটাও যে সত্য।

ইচ্ছে হয় উড়াল দিতে দূর দূরত্বে কোন প্রান্তরে
কোন পাওয়া না পাওয়ার দুঃখ নেই অন্তরে,
সকল ইচ্ছেরা হয়ে পড়েছে যেন বিপরীতমুখী
এখন আমি আমার জগতে থাকতেই বেশি সুখী।


২১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026