কঠিন দীর্ঘশ্বাস
- জিহাদ আমিন
কঠিন দীর্ঘশ্বাস
-জিহাদ আমিন
তাহার অসহায়ত্বে হৃদয়ে কম্পন অনুভূত হয়
সমাজ সম্পর্ক দুইয়ের মাঝে অজানা লুকায়িত ভয়,
এই যেন ডাকছে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে
অপেক্ষায় মহাকাল দিচ্ছে হাত বাড়িয়ে।
কতজন এলো গেলো কেউ জমনের তরে হারালো
প্রিয়োজন ভেবে সেও হাত বাড়ালো,
যে বিশ্বাসে পেয়েছি বাঁচিবার নিঃশ্বাস
সেও যে তাহারে দূরে সরায়ে নিলো এক কঠিন দীর্ঘশ্বাস
নিজের হাতে লিখেছে অপেক্ষার প্রেম স্বর্গের পর সর্বনাশ।
আসমান জমিনের দূরত্বে রেখে কাল মহাকাল সাক্ষী
মাঝপথে জীবনের বিনিময়ে একাত্মতা প্রকাশ
ওই চোখের দিকে তাকিয়ে বলার ভাষা হারিয়ে পেলেছি,
একদিন তাহার সবই হবে শুধু থাকবো না আমি
আমি ছাড়া সব কিছুই ছিল তাহার কাছে দামি।
ভাবি তারে কোন একদিন সে আসিবার তরে
ছেড়ে গেলেও ফিরে আসে বারে বার ভালোবাসিবার তরে
সবই পেয়েছিল যাহা চেয়েছে জলের দরে
প্রেম হারালে দেহ বিনে সবই মরে।
উড়ালপঙ্খী তাহারে দেয় স্বার্থের জগতের প্রতি দায়
জেনেও না জানার মত করে নিজের কাছে অসহায়,
এই রাত সহসাই হবে আরো কঠিন রহস্যে ঘেরা
তাহার আর কোনদিনও ঘরে হবে না ফেরা
এত কাছে পেয়েও হাত বাড়িয়ে তবুও যায়নি ছোঁয়া।
৩১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।