হৃদয়ের আত্মহনন
- জিহাদ আমিন
হৃদয়ের আত্মহনন
-জিহাদ আমিন
সীমানার একপাশে ধুলিমাখা দুপুর
তাপ বিহীন সূর্য আঁধারে জ্যোৎস্নার আলো বিহীন চাঁদ
ঘেরা তাহারা জগৎ সংসারের ভালোবাসায়
রংবেরংঙের অহংকার অর্জন বিসর্জন তামাশায়
কে আপন কে পর এক সময়ে ঠিকই চেনা যায়।
ক্ষোভ তাহার জমে পড়ে থাকা অবিস্ফোরিত বোমা
নিরব নিরবতার কান্না কখনোই করবে না ক্ষমা
চামড়ার ভিতরে কালো অন্তর-উপরে পরিহিত সুন্দর জামা!
বলতে চায় হৃদয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জমানো কথা অনেক কিছু
অতীতের দুঃখ যাতনা বর্তমানে এসেও ছাড়বে না যে পিছু।
আজিকার এত আয়োজন তোমার জন্য নহে
ভুলে যাওয়া প্রেম প্রেয়সীর মায়া মায়াবী মুখ
কত অপেক্ষার প্রহর কেটেছে ভাবতেই জাগে হৃদয়ে অনুভূতির সুখ
গোধূলীর এই সন্ধ্যা লগ্নে এসেও আমৃত্যু রইবে হাহাকার
যা কিছু ছেড়ে দিয়াছো অন্যের সুখের কথা ভেবে হৃদয় কি তাহা সহে?
তারা দেখেনি কোনদিনও আড়ালে লুকানো হৃদয়ের ত্রুন্দন
সুখের ঘেরা সোনালী শৈশব কৈশোরের সকল ইচ্ছা সখ
ছাড় দিতে হয়েছে কত সুখ কতনা প্রাণের প্রিয় বন্ধন!
সব কিছু অবহেলার ধুলোয় অবলীলায় পড়েছে মাটি চাপা
এক নিষ্পাপ হৃদয়ের আত্মহনন হয়নি কোন খবরের কাগজে ছাপা।
দু'পাশে সারি সারি গাছ তবুও চলছি তো চলছি
একা একা নিরব আনমনে নিজেই নিজের সাথে কথা বলছি
কে আমি? কোথায় গিয়ে থামবো? কোথায় আমার অন্তিম ঠিকানা?
সামনে কিছুদূর গেলেই আবার হারিয়ে ফেলি পথ
বুঝে গেছি সবার জন্য নহে ধোঁকায় মোড়ানো এই রঙিন জগৎ।
পথ না চিনলেও সঠিক সময়ে শেষ সীমানায় থেমে যাবে
বন্ধ হবে জ্যোৎস্না রাত,চাঁদ,সূর্য,দিনের আলো সবই দেখা
মুখে পড়েছে মাটি আশে পাশে নেই কেউ শুধু আমি একা,
বলেও দিও সব প্রেম জঞ্জালের এখানেই হলো সমাপ্তি
জীবনের সকল ভালোবাসা আর সুখ বিলিয়ে দুঃখই হলো অসীম প্রাপ্তি।।
০৭-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।