নব্য ঘাতক
- জিহাদ আমিন

নব্য ঘাতক
-জিহাদ আমিন

যেন ভুলে যাই মোরা অতীতের সকল ক্ষত
বুদ্ধিমত্তা হীনতায় করি অন্যায়ের কাছে মাথা নত!
সেও আজ সেজেছে বন্ধু যে অন্যায় ভাবে করেছিল পরাজিত
তোমার আমার অধিকার জোর করে করেছে সে লুন্ঠিত!

ওরা পেয়েছে আজ বাঁচার স্বাধীনতা
মুখ ফুটে বলতে পারে মনের সকল কথা,
যেন ফিরে পেয়েছে নব উদ্যমে নতুন যৌবন
যারা এমন জীবন না থাকার চেয়ে-চেয়েছিল মরণ।

তারাও এখন হয়ে ওঠেছে নতুন করে নব্য ঘাতক
তাহারাই শুনাবে সব অন্যরা শুধু করবে শ্রবণ!
জবানে তাহাদের বেড়েছে অতিব দার
খুঁজতে থাকে হন্যে হয়ে গর্দান নিবে কার
ভুলে যায় সবাই সবই একবার বিপদ থেকে পেলে পার!

বলি এই জোর ক্ষমতাও হয়তো বেশি দিন রইবে না
এই অত্যাচারীদের অত্যাচার মাজলুমেরা বেশি দিন সইবে না,
সঠিক সময়ে ঠিকই পেয়ে যাবে ইহার কঠিন জবাব
প্রতিবাদীরা অন্যায় দেখলে প্রতিবাদ করবেই এটাই তাদের স্বভাব
মানুষ নামের মানুষই আছে-ভালো মানুষের বড়ই অভাব।।


১৬-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-১২-২০২৫ ২০:১৪ মিঃ

কবিতাটি পড়ে প্রতিবাদের এক নতুন ভাষা যেন খুঁজে পেলাম। অতীব জরুরি বর্তমানের প্রেক্ষিতে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026