অনন্তের ডাক
- মোঃ নাসির উদ্দীন
আজকে তুমি হাসছো দেখো, আকাশ ছোঁয়ার নেশায়,
সুখের রবি আলো ছড়ায় তোমার মনের কোণায়।
কালের চাকা ঘুরলে পরে, রঙটা পাল্টায় ক্ষণে,
কালকে হয়তো বিষাদ এসে জমবে তোমার মনে।
পরশু দিনে শরীর শ্রান্ত, বিছানা নেবে ঠাঁই,
অহংকারের প্রাসাদে তখন দেখবে কিছু নাই।
কোন লগণে আসবে সমন, কেউ জানে না তা,
হঠাৎ ঝরে যাবেই রে ভাই প্রাণ-বৃক্ষের পাতা।
পিঞ্জর ছিঁড়ে উড়ে যাবে অচিন পাখি দূরে,
সবই পড়ে রবে পিছে এই ধরণীর ধুলো’রে।
মায়ার বাঁধন ছিন্ন করে যখন আসবে ডাক,
শুধু রবে তোমার করা কর্মের চিহ্নটুকু থাক।
২১-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।